সংগীতের দুই তারকা বোন ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। ব্যক্তিজীবনে দু’জনার মধ্যে মধুর সম্পর্ক থাকলেও সচরাচর এক অ্যালবামে পাওয়া যায় না তাদের গান। তবে এবার সেটি হতে যাচ্ছে। দুজনে গেয়েছেন ‘একই স্বপ্ন’ শিরোনামের একটি বিশেষ অ্যালবামে। আর এই দুই বোনকে এক করে তাদের গানগুলোর সুরায়োজন করেছেন বেলাল খান।
অ্যালবামে ফাহমিদা ও সামিনার সঙ্গে আরো গান গেয়েছেন সংগীতের আরেক প্রিয় মুখ শারমিন রমা। গানের পাশাপাশি যাকে সংবাদ পাঠিকা হিসেবেও জেনে থাকেন দর্শকরা। সদ্য রেকর্ড শেষ হওয়া বিশেষ এই অ্যালবামটি প্রকাশ পাবে আসছে ঈদে।….read more